এবছরও করোনা ভাইরাসের কারনে তারাশুশুনা গ্রামের মেলা বন্ধ। মেলা ও উৎসব
এবছরও করোনা ভাইরাসের কারনে তারাশুশুনা গ্রামের মেলা বন্ধ
সারা পৃথিবীর পাশাপাশি আমাদের দেশের ও রাজ্যের করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। আর তাই এই অবস্থার পরি প্রেক্ষিতে এ বছর সুপ্রাচীন ও ঐতিহ্যমন্ডিত ধন্বন্তরি জগতমাতার এক রূপ তারিক্ষী মাতা ও তারামা দেবীর মহামেলা’ যা ‘তারামা মেলা’ বলে বহুল প্রচারিত, সেই মেলা জনস্বার্থে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দিরের সেবায়েত সমিতি। উল্লেখ্য প্রতিবছর জৈষ্ঠ্য চম্পক চতুর্দশীতে হয় মহাপুজো ( তিথির হের ফেরের কারনে কোনো বছর জৈষ্ঠ মাসে কোনো বছর আষাঢ় মাসে হয় মাতার পূজা)।
আর এই উপলক্ষে বিশাল মেলা বসে মন্দির চত্বরে। মন্দির সেবায়েত ও স্থানীয় দের সূএে জানা গেছে।
মন্দির সেবায়ত সমিতি ও স্থানীয়দের বক্তব্য, মানুষের জীবন আগে। বর্তমান সময়ের কথা ভেবে এই ভয়াবহ মহামারী পরিস্থিতির কথা বিচার করে এই মেলা বন্ধ রাখা হলো।
কার এই পূজা দুই এক গ্রামেকে কেন্দ্র করে নয় এই পূজা প্রতিবেশী গ্রাম শুশুনা ছাড়াও পশ্চিম শুশুনা, হোসেনপুর, ঘোড়াডাঙ্গা, ফকিরডাঙ্গা, সিংহলি, হাটগাছা, বাঘাসন, কালুই, কুলি, নাড়াগোয়ালিয়া এই সব গ্রামের পূজা হয়।
তবে মেলা এবং উৎসব বন্ধ রাখা হলেও বিধি রক্ষার জন্য মায়ের পুজো এবং দর্শনীয় অনুষ্ঠান চালু রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
COMMENTS