করোনা বিধি মেনে মাতা তারামা দেবীর পূজা সম্পূর্ণ হলো শুশুনা গ্রামের তারামা মন্দিরে।
করোনা বিধি মেনে মাতা তারামা দেবীর পূজা সম্পূর্ণ হলো শুশুনা গ্রামের তারামা মন্দিরে।
করোনা পরিস্থিতি(covid situation) জেরে গতবছর কড়া
বিধিনিষেধে ভক্তদের ছাড়াই প্রথমবার সম্পন্ন হয়েছিল
শুশুনার(shushunar) তারামা দেবীর (Tarama) পূজা।
দ্বিতীয় বছরে বদল এলো সেই ছবিতে। করোনা
দেশের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে, এই
পরিস্থিতিতে ভক্তরা ছাড়তে রাজী নন সারা বছরের তুলেরাখা আনন্দ, কিন্তু পুলিশ ও প্রশাসনের কথা মাথায় রেখে মন্দির বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন মন্দির রক্ষক ও পূজা কমিটি কিন্তু দর্শনার্থীদের পূজা ফিরিয়ে দিতে পারেনি পূজা কমিটি। করোনা ভাইরাসের সুরক্ষার নিয়ম মেনে ও পূজা কমিটি দূরত্ব বজায় রেখে সকল দর্শনার্থীদের পূজা গ্রহণ করেন ও মায়ের আশির্বাদের স্নানজল তুলেদেন ভক্তদের চোখে, আর দূরত্ব বজয় রেখে তারা মায়ের দর্শনেন সুযোগ করেদেন। এছাড়া রীতি রেওয়াজ মেনে আয়োজন করা হয়েছিল তারামায়ের পূজা।
আর তা সম্পন্ন হয়েছে সুন্দর ভাবে।
আনন্দে মেতে উঠে শুশুনা গ্রাম সহ আশেপাশের পশ্চিম শুশুনা, হোসেনপুর ঘোড়াডাঙ্গা, ফকিরডাঙ্গা, মাধপুর, হাটগাছা, কালুই, কালসর, বাঘাসন সহ আসে পাশের সমস্ত গ্রাম।
তাই আগের বছরের তুলনায় এবছর ভক্তদের বেশি দেখা মিলেছে বলে শোনা যাচ্ছে পূজা কমিটির ও ভক্তদের মুখে।

COMMENTS