চোখের দেবী তারামা goddess of eyes taramaa
আজ থেকে ২৫০ বছর আগেথেকে মা তারামা দেবীকে চোখের দেবী বলে জেনে আসছে সকল ভক্ত।
শুধু আশেপাশের গ্রাম ছাড়াও বাংলার বিভিন্ন গ্রাম / শহর থেকে ছুটে আসে ভক্তেরা মায়ের আশির্বাদ পাওয়ার আশায় ।
জনশ্রুতি আছে যে দেবী তারার স্নান জলে চোখের রােগ ব্যাধি সেরে যায় , শােনা যায় দেবীর স্নান জলে অনেকেই চোখের জটিল ব্যাধি থেকে মুক্তি পেয়েছেন ,
তাই দেবীর কৃপা লাভের জন্য অনেকেই দেবীর কাছে মানত করেন , সেরে গেলে ভক্তি ভরে দেবীকে পূজা করেন ।
আর তারামা দেবীর আশির্বাদ সরূপ মেলে তারা মায়ের স্নানের জল।
আর ঐ আশির্বাদ ভক্তদের চোখে নিয়ে সন্তুষ্ট হয়।
আর এমন বিশ্বাসের ফলও মিলেছে অসংখ্য ভক্তদের।
মিলেছে নতুন জীবন দেখেছে পৃথিবীর আলো।
এমনও শোনাযায় যে, ডাক্তার যে চোখে পৃথিবীর আলো দেখাতে পারেনি।
মায়ের আশির্বাদে (স্নানের জলে) দেখেছে পৃথিবীর আলো। দেখেছে পৃথিবীর আলো।
তাই আজও দূরদূরান্ত থেকে ছুটে আসে মায়ের আশির্বাদের আশায়।


COMMENTS